

“এটা কি করছো তানজু, কদম ছিঁড়ছো কেন জানো না গাছের ফুল গাছেই সুন্দর হাতে নয়।” তানজুর হাত থেমে গেল। শক্ত পক্ত কণ্ঠনালি এখনো কানে বাজছে তার। তানজু বেশ নিচু স্বরে বললো, “অনেকেই তো নেয় আমি নিলে দোষ কি।” “সবাই নিলে তোমাকেও নিতে হবে নাকি। সবাই দু'টো বিয়ে করলে তোমাকে করতে হবে নাকি।” তানজু চোখ মুখ কুঁচকে আবার তাকালো রিয়াদের দিকে। কিসের সাথে কিসের তুলনা দেয় এই ছেলে। তানজু বিস্মিত চেহারা নিয়ে বললো, “কদমের সাথে বিয়ে আসলো কোথা থেকে।” “আমি কি চাই জানো তানজু?” রিয়াদের কথা শুনে বেশ আগ্রহ জাগলো তানজুর৷ আগ্রহের সাথেই বললো, “কি চান আপনি?” “যেন তোমার মাথায় দুটো সিং গজায়।” রিয়াদের কথা শুনে তানজু চোখ বড় বড় করে বললো, “হোয়াট।”
আপুর লিখা সব উপন্যাস আমার ভালো লাগে। আপুর লিখা উপন্যাস গুলো পড়লে মনে আমি উপন্যাস এর মধ্যে আছি।এবারেও ঠিক একই রকম ভাবে উপন্যাসের মধ্যে আছি। রিয়াদ তানজুর প্রেম যেন আমি চোখের সামনে দেখছি।আমিও খুব করে চাই আমার জীবনে একজন রিয়াদ আসুক যে আমাকে যে আমাকে তানজুর মতো ভালোবাসুক। পরিশেষে একটা কথায় বলবো আপু আরো সুন্দর সুন্দর উপন্যাস আমাদের উপহার দাও💝ভালোবাসা নিও
Read all reviews on the Boitoi app
আপুর গল্প পড়তে আমার বরাবরই ভালো লাগে। আর সেখান থেকেই মূলত এই গল্পটা পড়ার আগ্রহ জন্মে। আপু যখন এই গল্পটার কিছু পর্ব তার পেইজ এ আপ দিয়েছিল সেটা পড়েই আমার বইটি পড়ার কৌতুহল জেগেছিল। আর সেই কৌতুহল দমাতে বইটি কিনে ফেলি।,,,,আমি সত্যই ভাবিনি গল্পটা এতটা সুন্দর হবে,,,,,,গল্পটার প্রতিটি পরতে পরতে,,,,আমি নানান অনুভূতিতে পিষ্ট হয়েছি। একদম ভিন্ন ধরনের একটা গল্প ছিল,,,,, একটা সাধারণ প্লটকে লেখিকা তার শব্দশৈলি ও অনুভুতি দারা দারুন ভাবে ফুটিয়ে তুলেছ। এক কথায় সাধারণ এর মাঝে অসাধারণ ছিল গল্পটা। অনেকটা ভিন্ন ধরনের ছিল। গল্পের প্রধান চরিত্র ছিল " রিয়াদ " যাকে ঘিরেই পুরো গল্পটা এগিয়েছে। আর আমাদের নায়িকা ছিল মিষ্টি একটা মেয়ে "তানজু" যার জন্যই,,,,,,রিয়াদের এত শত আয়োজন,,,,। গল্পে কোন এক্সট্রা নেকামি একদমই নেই,,,যারা কোন অ"শ্লী"ল শব্দ ছাড়াই কোন প্রেমের গল্প পড়তে চান তাহলে বিনা সংকোচে পড়তে পারেন৷ পুরো গল্পটা জুড়ে একজন প্রেমিকের তার প্রেয়সী কে নিজের করে নেওয়ার জন্য তীব্র অপেক্ষা, বেদনা, ভয় সব কিছুই সুন্দর ভাবে ফুটে উঠেছে গল্পে। গল্পের পারিপার্শ্বিক চরিত্র গুলোকেও ভালো লেগেছে খুব। প্রাকৃতিক বর্ণনা গুলো অসাধারণ ছিল মন ছুয়ে গেছে একদম। প্রতিটি দৃশ্যপট যেন জিবন্ত ছিল, সব আমার চোখ এর সামনে দেখছি বলে মনে হয়েছে। পারিবারিক মিষ্টি কিছু মূহুর্ত ছিল,,,,একপাক্ষিক প্রেম,,,ভালোবাসার গভীরতা, টান, অপেক্ষার মিঠে ব্যাথা, আকুলতা, হারিয়ে ফেলার ভয়,,,দারুণ ভাবে প্রকাশ পেয়েছে গল্পে। গল্পের মূল চরিত্র কে ঘিরে কিছু সাসপেন্স আর রহস্য ছিল,,,যা গল্পটা কে সামনে পড়তে আপনাকে টানবে,,,মনোযোগ হারাতে দিবে না বা বোরিং ফিল হবে না।এককথায় অনুভুতির ফুল প্যাকেজ ছিল পুরো গল্পটা জুড়ে আমার মতে । "রিয়াদ " এর কথা আর ছোট্ট কবিতাগুলো এত অনুভূতি প্রবণ আর গভীর ছিল পড়লেই মনের মধ্যে অদ্ভুত এক অনুভুতি হয়। রিয়াদের "মেয়ে" ডাকটা আমার অনেক ভালো লেগেছে,,,,,,ওভারঅল গল্পটা দারুণ লেগেছে আমার কাছে। গল্পে আমার প্রিয় কিছু লাইন তুলে ধরলাম : 1.মেয়ে, তুমি ঝড় কি বোঝো? বোঝো না। মেয়ে তুমি রাত কি বোঝো? বোঝো না। তবে বুঝবে কেমন করে এই আমাকে? তবে চিনবে কেমন করে এই আমাকে?" 2.এভাবে উঁকিঝুঁকি মেরো না মেয়ে, আমি যে হুটহাট নিঃস্ব হয়ে যাব।' 3.আমি দিনকে দিন বড্ডই উদ্ভট পাগলাটে প্রেমিক হয়ে যাচ্ছি প্রেয়সী? আমায় এভাবে পাগল বানিও না প্লিজ; নিঃস্ব হয়ে যাব তবে চিরতরে, ধরে রাখতে আর পারবে না।' 4. ভয় পেও না মেয়ে, আমি আছি তো তোমার সঙ্গে। 5. তোমার মুখে এই অদ্ভুত শব্দটা শোনার জন্য হলেও আমি বারবার ত্যাড়া হতে রাজি। 7. আমায় একদম ছোঁবে না মেয়ে, তোমার ছোঁয়ায় আমার অসুখ করে। 8. তুমি আমায় ভালোবাসবে তো তানজু? 9. তোমার এখানে আছি বেশ দিনই হলো। আইথিংক এবার তোমার বোঝা উচিৎ রিয়াদ বড্ড মিথ্যে কথা বলে । 10. তুমি ছটফটা, আমি নিরব তোমার ব্যাকুলতা, আমার দূর্বলতা তারপরও তোমাক পাওয়ার জন্য মনটা কেন করে এমন অস্তিরতা,,,। এমন আরো অনেক অনেক সুন্দর কথা বা লাইন আছে গল্পে যা আপনার মনকে ভিন্ন অনুভূতি দেবে প্রতিটা সময়। আমিত সব হাইলাইট করে রেখেছি। আমার ভিষণ ভালো লেগেছে। সমাপ্তি টাও বেশ অন্যরকম আর দারুণ ছিল। মাত্র 50 টাকার এই ই-বুক টা পড়ে হতাশ হবেন না আসা করি। অসাধারণ সুন্দর মিষ্টি ভিন্ন ধরনের একটা প্রেমের গল্প । আসলে লিখে বা শব্দে সব বোঝানো কঠিন পড়লে বুঝতে পারবেন। পড়ে দেখতে পারেন। বি:দ্র: উপরোক্ত অনুভূতি আর কথাগুলো আমার একান্ত নিজের মতামত। সবার গল্প পড়ার টেষ্ট ভিন্ন,,,আমার সাথে তাদের মতামত নাও মিলতে পারে। তবে পড়ে দেখতে পারেন ইচ্ছে হলে খারাপ লাগবে নাহ অবশ্যই। রিভিউ লিখাটা আসলেই অনেক কঠিন। আদ্যও এটা রিভিউ হয়েছে কিনা আমি জানিনা৷ গল্পটা পড়ে আমার যা মনে হয়েছে তাই আমি প্রকাশ করেছি যদিও সকল অনুভুতি তো আর বলে বোঝানো যায় না,,,পড়ে বুঝে নিয়েন না হয় । গল্পটা পড়ে আমার যা অনুভব হয়েছে তার একাংশ মাত্র তুলে ধরলাম। অনুরোধ রইল একটা বার গল্পটা পড়ে দেখার। কথা দিলাম খারাপ লাগবে নাহ। ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। Tonni Tanzim