

পর কাদের রওনা দিতে পেরেছে, কিন্তু এর মাঝে পাকা দুই ঘণ্টা সময় চলে গিয়েছে। শেষ পর্যন্ত যখন সে পরিত্যক্ত পোলট্রি ফার্মে পৌঁছেছে তখন বিকেল হয়ে গেছে। তখন তখনই সে ভেতরে যেতে পারল না কারণ কাছকাছি একটা জায়গায় কিছু মানুষ রাস্তার পাশে বসে গল্পগুজব করছে। কাজেই কাদের মোটর বাইক চালিয়ে আরেকটু সামনে গিয়ে একটা টংয়ে বসে এক কাপ বিস্বাদ চা খেল। যখন কাদের চা খেয়ে মোটর বাইকে করে ঠিক জায়গায় ফিরে এসেছে তখন বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এসেছে। কাদের এদিক-সেদিক তাকিয়ে মোটর বাইকটা ভিতরে নিয়ে পরিত্যক্ত পোলট্রি ফার্মের সামনে থামাল। সেটা থেকে নেমে সে হেঁটে হেঁটে ঝোপঝাড়ে ঢাকা জায়গাতে উকি দেয়। বদিকে খুন করে সে যে জায়গাটাতে তাকে পুঁতে রেখেছে সেই জায়গাটা একেবারে অবিকৃত অবস্থায় আছে। জোছনার আলোতে সে কিছু গাছ-লতাপাতা দিয়ে ঢেকে ফেলার চেষ্টা করেছিল, সেই গাছ-লতাপাতাও ঠিক জায়গাতে আছে। বদির মৃতদেহ কেউ খুঁজে পেয়েছে তার কোনো লক্ষণ নেই। কাদের কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। বিষয়টা ভালো হলো নাকি খারাপ হলো সে বুঝতে পারছে না। কোনো মানুষ যদি বদির ফোন ব্যবহার না করে থাকে তাহলে বদির ফোন ব্যবহার করছে কে? হঠাৎ করে কাদেরের কী মনে হলো কে জানে, সে নিজের মোবাইলটা বের করে বদির নাম্বার ডায়াল করল, তারপর গাছ-লতাপাতা দিয়ে ঢাকা জায়গাটার কাছে গিয়ে মাটির কাছাকাছি কান পেতে শব্দ শোনার চেষ্টা করল এবং খুবই ক্ষীণভাবে বদির টেলিফোনের রিং শুনতে পেল। তার অর্থ বদির টেলিফোনটা এখানেই আছে। টেলিফোনটা বেজে বেজে একসময় থেমে যায়। বদি টেলিফোনটা ধরে উত্তর দেবে সে সেটাও আশা করেনি কিন্তু কোনো একটা বিচিত্র কারণে সত্যি সত্যিই যদি সেটা ঘটে যেত তাহলে সে খুব অবাক হতো বলে মনে হয় না। কাদের হেঁটে হেঁটে সিঁড়ির কাছে এসে সেখানে বসে পড়ে। বদিকে সে যখন গুলি করে তখন বদি ঠিক এখানে বসেছিল। অন্ধকার হয়ে গেছে, তা না হলে নিশ্চয়ই আশেপাশে বদির শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখতে পেত। কাদের ঠান্ডা মাথায় চিন্তা করল, একজন মানুষ খুন হয়ে যাওবার পর টেলিফোন করতে পারে না কিন্তু ব্যাপারটা ঘটে যাচ্ছে। আগে যদি জানত এ রকম একটা ব্যাপার ঘটতে পারে তাহলে সে কখনোই মোবাইল টেলিফোনটা এখানে ফেলে যেত না, রিভলবারটা যেভাবে ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দিয়েছে, ঠিক সেভাবে ফোনটাও নদীতে ফেলে দিত। এ রকম বিচিত্র একটা ব্যাপার ঘটতে পারে সে কখনোই চিন্তা করেনি.......
অস্থির
Read all reviews on the Boitoi app
01885042013
পর্বগুলো খুব ভালো ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।