
বর্তমানে ফেইসবুক অত্যন্ত জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। এই মাধ্যমে আমাদের নানা অপরিচিত মানুষের সাথে পরিচয় হয়, যোগাযোগ বাড়ে, অনুভূতির আদান প্রদান হয়। তেমনই দুজন তরুণ, তরুণী নক্ষত্র এবং সুমু। তাদের হঠাতই একদিন ফেইসবুকে পরিচয় ঘটে। দুজনের মধ্যে দারুণ, বন্ধুত্ব, বোঝাপড়া এবং প্রেম গড়ে উঠে কিন্তু যোগাযোগের দূরত্বের কারণে তাদের সম্পর্কে ফাটল ধরে। উভয়েই আস্থা হারাতে থাকে পরস্পরের প্রতি। তবুও বিশ্বাস থেকেই দুজনেই চেষ্টা করে যোগাযোগ চালিয়ে যাবার। ঘটনাটা এভাবেই এগুতে থাকে।
বইটা পড়ে বেশ ভালো লেগেছে। লেখককে প্রথম বই এর জন্য শুভেচ্ছা। আশা করি তিনি নিয়মিত লিখবেন। তার প্রতিটা বইয়ে আগের লেখার চেয়ে উন্নত হোক। শুভকামনা থাকলো।
Read all reviews on the Boitoi app