

পশু শব্দটি শুনলেই আমাদের মনে একটা হিংস্র চিত্র ফুটে ওঠে, কিন্তু বাস্তবে অনেক সময় মানুষের হিংস্রতার কাছে পশুর পাশবিকতাও হার মানে! রুনু নামের একটি বিড়াল বাড়ির মালিকের দ্বারা কী ধরনের পাশবিক হিংস্রতার শিকার হয়েছিল এই গল্পে তুলে ধরা হয়েছে সেই করুণ কাহিনী। বিড়ালের নাম রুনু! এটা আবার কেমন নাম? হ্যাঁ, এই নামের পিছনে কতটা আবেগ লুকিয়ে আছে তা জানতে চাইলে পড়ুন "রুনু"।
একেবারে ভিন্ন পটোভূমিতে লেখা একটি চমৎকার গল্প। গল্পের নাম দেখে ভিতরের ঘটনা সম্পর্কে আগেভাগে আঁচ করা সম্ভব নয়। গতানুগতিক ধারার বাইরে একটি মনকাড়া গল্প। লেখিকার প্রতি শুভকামনা।
Read all reviews on the Boitoi app
অন্যরকম একটি গল্প।। এরকম আরো নতুন গল্প পড়ার অপেক্ষায় রইলাম।।
বইটি পড়া শেষ করলাম। ভিন্নধর্মী একটি গল্প পড়ে ভীষণ ভালো লাগলো। মায়া আসলে অন্যরকম একটি ব্যাপার যা যে কারো প্রতি হতে পারে। একটি বিড়ালের প্রতি অসাধারণ এক মায়ার গল্প লেখিকা আপু দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। একরাশ মুগ্ধতা নিয়ে গল্পটি পড়ে শেষ করলাম। লেখিকা আপুর নতুন কোনো গল্প পড়ার অপেক্ষায় রইলাম 💕💕
শেষটুকু দারুণ ছিল। চমৎকার একটা গল্প পড়লাম। ভীষণ ভালো লাগলো। লেখিকার জন্য শুভকামনা নিরন্তর।
একটি বিড়াল নিয়ে অসাধারণ একটি গল্প। গল্পটিতে প্রাণীর প্রতি মায়া-মমতার কথা ফুটে ওঠেছে। লেখিকা খুব সুন্দর ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন। গল্পের শেষটা সুন্দর ছিল। সুন্দর টুইস্ট। শুভকামনা নিরন্তর।
খুব সুন্দর ভিন্ন প্রেক্ষাপটে লেখা। একটা বিড়ালকে নিয়ে লেখা গল্পটি অপূর্ব হয়েছে। লেখিকার সাফল্য কামনা করি।
খুব ভালো লেখা। লেখিকাকে অনেক ধন্যবাদ।