

নব-দম্পত্তি রুয়েল এবং লাবিবা থানায় FIR করতে এসেছে। কোনো এক অচেনা ব্যক্তি চায় না, তারা স্বামী-স্ত্রী একান্তে ঘনিষ্ঠ হোক। আর তার জন্য বিয়ের দিন থেকে টানা একমাস নানানভাবে বাধা দিয়ে আসছে। বাধা দেবার উপায়গুলো এতই নিম্নরুচির যে, পুলিশের সামনে বলতেও সঙ্কোচ হচ্ছে। পুলিশ অফিসার তাদেরকে কোনোরকমে বুঝিয়ে বাড়িতে পাঠালেও পরদিন লাবিবার নোলকটি কেউ নাক থেকেই ছিঁড়ে নিয়ে যায়। নোলক উদ্ধারে স্বামী-স্ত্রী শেষ পর্যন্ত খুন করতেও দ্বিধাবোধ করে না৷ মৃত্যুর আগে সেই ব্যক্তি ক্লু দিয়ে গেছে—নোলকটি কার নির্দেশে সে চুরি করেছিল। কিন্তু নোলক অব্দি পৌঁছানোর আগেই তাদের গন্তব্য থেমে যায় পুলিশের তদন্তের কাছে। এতকিছুর পরেও কী তারা নোলকটি পেয়েছিল? এই সামান্য নোলকটির মধ্যেই বা কী এমন আছে! সকল প্রশ্নের উত্তর কেবল "নোলক", গল্পেই।
❤❤❤
Read all reviews on the Boitoi app
লেখক সুহাসিনীর লিখা প্রথম ই-বুক পড়লাম। যদিও একটাই বই পড়ছি তার৷ নোলক নাম দেখে এই নিয়ে আমার আশাটা খুব বেশি ছিল না।কিন্তু পড়তে গিয়ে অবাক হইছি ভালোই।শুরুতে ধরতেই পারছিলাম না কে অপরাধী,কেন এমনটা করছে।এরপর একবার যারেই ভিলেন ভাবছি একটু পর তার সম্পর্কেই ভুল হইছে।শেষ পর্যন্ত বুঝতেই পারিনি এমন একজন মানসিক অসুস্থ ব্যক্তি বের হবে। গল্পটির প্রধান আকর্ষণ এইখানে সবাই ভিলেন সবাই নায়ক।। ভালোই তৃপ্তি পেয়েছি পড়ে একেবারে প্রকৃত থ্রিলারের টেস্ট। এই মেয়েটা তার লিখা দিয়ে বেশ দূরে যাবে।।। দুয়া করি।
বইটি অসাধারণ। ভালবাসার চিহ্ন নারীদের সারাজীবন বাচিয়ে রাখে।
Vishon valo legeche..sharifa apur golpo manei best❤️ valo lagar arek nam sharifa apur golpo gulo ❤️🫶