

বর্তমান সময়ে বেশ আলোচিত নাম কবি, গল্পকার ও প্রাবন্ধিক তৌফিক সুলতান। তিনি কবিতা, ছড়া লেখার পাশাপাশি দৈনিক পত্রিকা কালবেলা, ইত্তেফাক, সমকাল, কালেরকণ্ঠ, নয়াদিগন্ত, ভোরের কাগজ, যুগান্তর, যায়যায়দিন, প্রথম আলো, দেশ রূপান্তর, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম, আলোকিত বাংলাদেশ, সংবাদ, সংগ্রাম, ইনকিলাব, লাখো কণ্ঠ, বাংলাদেশ বুলেটিনসহ বিভিন্ন পত্রপত্রিকায় ফিচার ও কলাম লিখে থাকেন। ‘হৃদয় থেকে রচিত’ কাব্যগ্রন্থে প্রথমেই কোরআন থেকে রচিত দুটি কবিতা নেওয়া হয়েছে। এখানে মূলত সৃষ্টিকর্তার নিকট আশ্রয় চেয়ে তার প্রশংসা করা হয়েছে। ‘জীবনের সাথে গণিতের সম্পর্ক’ কবিতায় কবি বলেছেন, ‘সংখ্যা প্রতীক যদি পরিশ্রম ভেবে দেখ/প্রক্রিয়া প্রতীকগুলোকে ভাগ্য ভেবে রেখ।’ এই কবিতাটি আমার খুব ভালো লেগেছে। গণিতের মাধ্যমে জীবন মিলের সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। ‘৭ নম্বর ক্রেনিয়ার নার্ভ’ কবিতায় কবি বলেছেন, ‘মস্তিস্ক থেকে বেরিয়ে আসা ৭ নম্বর ক্রেনিয়াল নার্ভ/রংধনুর সাতরঙের মতোন আপনার অভাব।’ শেষে আমি বলব, ‘হৃদয় থেকে রচিত’ কাব্যগ্রন্থটি কবি তৌফিক সুলতান-এর এক অনবদ্য সৃষ্টি। এই কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যে স্থায়ী রূপ লাভ করবে বলে আশা করি। জাহিদ হোসেন মোল্যা কবি, কথাসাহিত্যিক সহকারী উপজেলা শিক্ষা অফিসার
চমৎকার কিছু কবিতা দিয়ে সাজানো বইটি আশাকরি আপনাকে মুগ্ধকরবে। অবশ্যই আপনার রিভিউ মতামত শেয়ার করতে ভুলবেন না। এই বইয়ের কিছু কবিতা আছে বেশ কয়েক বার না পড়লে এর গভীরতা উপলব্ধি করা বেশ কঠিন বইয়ের ভাষা সহজ হলেও রয়েছে গভীর মর্ম অর্থ কিছু কবিতা একান্তে পড়তেই বেশি ভালো লাগে। ধন্যবাদ প্রিয় পাঠক বন্ধুগণ
Read all reviews on the Boitoi app