

কবি ও সাহিত্যিক ইলিয়াস উদ্দিন, নিঃসন্দেহে বর্তমান সময়ের তরুণ প্রতিভাবান কবি সাহিত্যিকদের মধ্যে অন্যতম একজন। তাঁর লেখায় নিপূণ শিল্পতুলিতে সূক্ষ্ণ শৈল্পিক কাব্যিক ধারায় রূপ নেয় । সাহিত্যের প্রায় সকল শাখাতেই তাঁর পদচারণ থাকলেও ‘কল্পনার ক্যানভাসে’ ও ‘তৃষ্ণার্ত হৃদয়’ নামক প্রকাশিত দুটি কবিতার বই পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর এই প্রথম ছোট গল্পের বই ‘ভালোবেসে অবশেষে’ প্রকাশিত হলো। বইটির প্রত্যেকটি গল্পই লেখক অত্যন্ত মনোমুগ্ধকর ও সাবলিল উপস্থাপনায় রন্ধ্রে-রন্ধ্রে শব্দ বুনন করেছে পাঠকদের জন্য। ‘ভালোবেসে অবশেষে’, ‘ভালোবাসার শূন্যতা’, ‘না বলা কথা’, ও ‘প্রযুক্তির বিষক্রিয়া’ উল্লেখযোগ্য গল্পগুলো তাঁর প্রতিভার স্বাক্ষী রাখে। কল্পনার ক্যানভাসে ও তৃষ্ণার্ত হৃদয় এর ব্যাপক সফলতার ধারাবাহিকতায় ‘ভালোবেসে অবশেষে’ আরেকটি মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছে বলে আমার বিশ্বাস। বইটির ব্যাপক সাফল্য কামনা এবং এই গুণী মানুষটির কলম থেকে এমন অসংখ্য কালজয়ী লেখা প্রত্যাশা করছি।