

মূলত কোনো মানুষ যদি মানুষের প্রতি অকারণ জুলুম বা অন্যায় করে তাহলে মানুষ হয়তো তাকে ক্ষমা করে দেয় কিন্তু প্রকৃতি কখনো সেই জুলুমকারীকে ক্ষমা করে না। আর সেই মানুষগুলো তার মন্দ কাজের শাস্তি কোনও না কোনোভাবে পেয়েই যায়। মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিছুই ভোলে না এবং প্রকৃতি ক্ষমাও করে না। সঠিক সময়ে সে প্রতিশোধ নেয় আরও ভয়াবহ ভাবে। "দ্যা রিভেঞ্জ অব ন্যাচার" বইটি তেমনই একটি বই। কথাসাহিত্যিক শারমিন সুলতানার অনন্য সাহিত্য সাধনার ভুবনে নিজস্ব স্বকীয়তার পরিচয় বহন করে এই বইটি। অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন গল্পের প্রতিটি চরিত্রের প্রবাহমান উজ্জ্বল দীপ্তিময় প্রকাশভঙ্গী। বইটির প্রতিটি গল্পের পরতে পরতে রয়েছে সমাজিক ও পারিবারিক জীবনের নানা সমস্যাজনিত প্রতিক্রিয়া ও চরিত্র সমূহের মানবৃত্তের ভাঙচুর, আশ্বাস-অবিশ্বাস, লোভ-খোব, ঘাত-প্রতিঘাত, ঘৃণা-ভালোবাসা, মানবিকতা সহ স্বর্গীয় প্রেমের অপ্রত্যাশিত ভাঙন। গল্পগুলোর ভাজে ভাজে চমৎকার উপস্থাপনের মাধ্যমে কাহিনি বর্ণিত করেছেন কথাসাহিত্যিক শারমিন সুলতানা। এই বইটির শুরু থেকে শেষ অব্দি সমান্তরাল ভাবে গল্পের কাহিনি বিন্যাসে পাঠকহৃদয় বইটি পাঠের মাধ্যমে নতুনধারার লেখাকে স্বাগত জানিয়ে পরবর্তী লেখার অপেক্ষায় থাকবেন।