

হে! দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়াছো খ্রিস্টের সম্মান। -কবি কাজী নজরুল ইসলাম এর কবিতার দু’টি চরণের মতো দারিদ্রকে খুব কাছ থেকে দেখেছে সাদেকুল ইসলাম সবুজ। রংপুরের মঙ্গাপীড়িত অঞ্চলের দারিদ্র কী! একমুঠো ভাতের কষ্ট কী! সেই উপলব্ধি থেকেই সাদেকুল ইসলাম সবুজ লিখেছেন ‘ভাতের জন্য মা’। তার প্রতিটি কবিতায় জীবনবোধের কাব্য উপমা খুঁজে পাওয়া যায়। শুধু কঠিন ভাষায় সমাহার ঘটালেই কবিতা পদ্য, ছড়া হয়, এই প্রথাকে তিনি ভুল প্রমাণ করেছেন প্রতিটি পদ্যে সহজ প্রাঞ্জল শব্দ ও অন্ত্যমিলে, পাঠক অতি উৎসাহে কবিতাগুলো পড়ে ফেলবে। কবিতা, পদ্য, ছড়া, ছন্দ, অন্ত্যমিলে, উপমায় হলেও এর ভিতরে একটি গল্প লুকিয়ে থাকে। উদীয়মান কবি ও সৈনিক সাদেকুল ইসলাম সবুজ এর প্রতিটি কবিতায়, পদ্যে, ছড়ায় একটি গল্পের রেশ আছে, যা পাঠককে শেষ চরণ পর্যন্ত টেনে নিয়ে যাবে। সময়ের ব্যবধানে এই উদীয়মান কবি মূল ঘরানার একজন লিখিয়ে বনে যাবে বলে আমার বিশ্বাস। প্রতিভাবান এই কবিকে বাংলাদেশ কবি-লেখক ফোরাম এর সাহিত্য সম্পাদক করা হয়েছে তার প্রতিভার আলোকে।