

সেদিন এক আন্টিকে বেশ আবেগাপ্লুত হয়ে বলতে শুনলাম-বর্তমানে মহিলারা ইসলাম সম্পর্কে বেশ সচেতন হচ্ছে। অধিকাংশই এখন পর্দা করে, হিজাব ছাড়া মেয়েদের এখন খুব কমই চোখে পড়ে। প্রতিউত্তরে অপর আন্টির মন্তব্য, তাতে কী, যে বেহায়াপনা ও অশ্লীলতার সয়লাব সমাজটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে এই পর্দা পালনে তা কি আদৌ কমে এসেছে নাকি উত্তরোত্তর বেড়েই চলছে? সেদিন দূর থেকে শুনছিলাম উনাদের কথোপকথন। আর ভাবছিলাম সত্যিই তো চারদিকে ফ্যাশনধারী বোরকা-হিজাবওয়ালীর সংখ্যা অহরহ! এরপরও আজ সমাজের আনাচে-কানাচে যে বেহায়াপনা ও অশ্লীলতার সয়লাব বইছে তা যেন অকল্পনীয়। কিন্তু কেন?