

আশা রাজকে ডাকতে এসে এমন কথোপকথন শুনে নিজ অবস্থানেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পা দু'টো দরজার ভেতরে দিতে মন সায় দিচ্ছে না। তবে কি রাজের অন্য কারো সাথে সম্পর্কও আছে। আর কিছু ভাবতে পারছে না সে, বুকের কোথাও চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। ওড়নায় মুখ গুজে দ্রুত সে নিচে নেমে আসে। জীবনে হয়তো এমন কিছু ঘটনা ঘটে যা জেনেবুঝেও ছাড় দিতে হয়। আবার দুঃখগুলোকে মুখ বুজে সহ্য করে আঘাতগুলোকে দাঁতে দাঁত চেপে সয়ে যেতে হয়। এ পরিস্থিতিতে আশাকে হয়তো তাই করতে হবে। এক কাপ কফি হাতে দাঁড়িয়ে আছে আশা। রাজ মুখ মুছে তোয়ালেটা বিছানায় ছুড়ে। কিছুক্ষণ পর মোবাইল হাতে নিয়ে সামনের দিকে পা বাড়ায়। “আপনার কফি।" পাশ কাটিয়ে যেতে গিয়েও থেমে যায় রাজ। হাত বাড়িয়ে আশার হাতে ধরা পিরিচ থেকে কাপটা তুলে নেয় নিজ হাতে। কাপটা হাতে নিয়ে হনহনিয়ে বারান্দায় চলে যায় সে। আশার দিকে একটাবার তাকানোরও প্রয়োজন বোধ করে না।..
কথা করা করা ক্কুক্ক
Read all reviews on the Boitoi app