
ইথলং ট্রেইলার উইনমি হাতে কোদাল নিয়ে বাসা থেকে বের হতে থাকে। আর এদিকে তার মেয়ে বলতে থাকে," বাবা যেওনা, বাবা যেওনা কবর খুরতে।" উইনমি মেয়ের কথা পাত্তা না দিয়ে হাটতে থাকে কবরের দিকে। কবরস্থানে গিয়ে অনেক পুরাতন কবর খুরতে থাকে। ★******★***** ধোঁয়া উঠা কফির মগে চুমুক দিতে থাকে, আর চিন্তার গভীরে গিয়ে ভাবতে থাকে তার ইনভেনশন নিয়ে। ঠিক তখনি ইকা জানায় তার শত্রু ফিরে এসেছে। অদৃশ্য আমির ফিরে এসেছে। সিপ্তর মনে আবার সেই মৃত্যুর ভয় জেগে উঠে। আবার নিরিহ মানুষ মারা যাবে অদৃশ্য আমিরের হাতে, এটা ভাবতেই তার শরীরের সবকটি লোম দাঁড়িয়ে যায়। ******** আথাকুম্বা, নদীতে লাফ দেওয়ার পর থেকে ভয় লাগতে শুরু করেছে। এর আগে বহুবার গভীর রাতে নদীতে গোসল করতে নেমেছে। কিন্তু আজ অন্যরকম অনুভূতি হতে থাকে। মন বলছে কেউ আছে এখানে। হঠাৎ তার গলা কেউ চাপ দিয়ে ধরে। ******* অদৃশ্য আমির মনে মনে ভাবতে থাকে, সিপ্তকে ধরতে হলে প্রয়োজন এখন রক্ত, হা রক্ত, খুন, এসব ছাড়া সিপ্তকে ধরতে পারবে না। তাই হাসপাতালের মর্গে হাজির হয়৷ আর মৃত লাশগুলো জীবন্ত করতে শুরু করে। শুরু হয় রক্ত দিয়ে নতুন ইতিহাস লেখা। গল্পের নামঃ ইথলং ★ লেখাঃ আমিনুল ইসলাম উইনমি জনরাঃ হরর+ সাই-ফাই ইথলং লেখা হয়েছে জ্বীনেদের জগত নিয়ে, ইসলামি দৃষ্টিকোন আর ইতিহাস থেকে যা তথ্য পেয়েছি তার উপর কিছুটা কল্পনার রঙ তুলি একেছি। সেই সাথে আছে ওয়ার্মহোল আর সিপ্ত আরো একটা নতুন আবিস্কার নিয়ে, যে আবিস্কার তাকে আবার নিয়ে যায় পৃথিবীর শুরুর দিকে। যখন শুধু পৃথিবী তৈরি হচ্ছিলো। আর ইসলামের একটা কাহিনি মিশ্রন আছে বটে। কিছুটা ইসলামিক করে। ব্লাক মেজিক তো থাকছেই। গোয়েন্দাদেরো রেখেছি গল্পে৷ আছে আবার সাইকো কিলার। চেষ্টা করেছি ইউনিক কিছু করার
বই টি অনেক পছন্দসই নিয়ে পরেছি
Read all reviews on the Boitoi app
অসাধারণ গল্প, লেখকে ধন্যবাদ এমন সুন্দর গল্প লেখার জন্য।
প্রথম প্রথম বুঝতেই পারছিলাম না হচ্ছে টা কি,, তবে আঁচ করতে পারছিলাম আমার কল্পনার বাহিরে লেখাটা,, সত্যিই তাই, যতখন পরছিলাম একটা ঘোর এর মধ্যে ছিলাম, পরতে পরতে কল্পনা করার চেষ্টা করছিলা😍😍 যেন দৃশ্যপট চোখের সামনে, অসাধারণ লিখেছেন আপনার লেখার জন্য শুভলামনা,
অনেক ভালো।