

মেয়ে দেখতে এসে যখন বোরহান জানতে পারে অনন্যা পর্ন লেখে । প্রথমটায় আঁতকে উঠলেও ধীরে ধীরে বুঝতে পারে, সে আসলে মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছে। পর্ন লেখার ব্যাপারটাকে প্রথমে যতটা ঘৃণ্য ভেবেছিল, দেখা গেল, সেই ব্যাপারটাই তাকে টানছে। বোরহানের প্রাক্তন প্রেমিকা লাবণীও একসময় জড়িয়ে যায় ঘটনার সাথে। কিন্তু ততোক্ষণে অনেক দেরী হয়ে গেছে। বিয়ে হয়ে যায় মেয়েটার। এরপরে... জীবন আবার তাকে এনে দাঁড় করায় অনন্যার সামনে। এবার কি করবে বোরহান?