

শার্লক হোম্স্ গৃহকর্ত্রীকে বললেন, দেখুন মামলা যদি দিতেই হয় তাহলে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আমায় জানতে হবে। ভালো করে ভেবে দেখুন। সবচেয়ে অপ্রয়োজনীয় যে ঘটনাটাকে মনে হচ্ছে হয়তো দেখা যাবে সেটাই সবচেয় গুরুত্বপূর্ণ। আপনি বলছেন ভদ্রলোক দিন দশেক আগে আপনার ভাড়াটিয়া হিসেবে আসেন, এবং আপনাকে পনেরো দিনের খরচ আগাম দেন, তাই তো?