

গ্রাম্য জমিদার হোম্স্ ও ড. ওয়াটসন বসন্তের কয়েক সপ্তাহ কাটানোর জন্যে ‘রিগেটে' এক বন্ধু কর্নেল হেটারের বাড়িতে অতিথি হয়ে এসেছেন। হোম্স্ সন্ধ্যায় খাওয়া দাওয়া সেরে সোফায় এলিয়ে পড়েছেন। হেটার আর ওয়াটসন কর্নেলের যে ঘরে অস্ত্রশস্ত্র থাকে সেই ঘরে ঘুরছেন। হঠাৎ হেটার বললেন, এই পিস্তলগুলোর একটা আমি উপরে নিয়ে যাবÑযদি কোনো বিপদ হয় তাই।