

এটি লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ। গ্রন্থটিতে সর্বমোট ০৯ টি গল্প আছে। প্রতিটিই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে লিখিত। এর মধ্যে দুটি পরিচয় গল্পটিতে নারী চরিত্রটিকে কঠিন বাস্তবতার মুখোমুখি করা হয়। যেখানে সে তার ভালোবাসার মানুষটিকে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনির হাতে সোপর্দ করে। যেহেতু সে জঙ্গিবাদে জড়িয়ে সমাজ ও রাষ্ট্রবিরোধী কাজ করছে। তার ব্যক্তিগত স্বার্থ অপেক্ষা আর দশজনের নিরাপত্তাই তার কাছে প্রাধান্য পায়।