

একি,আপনি আমার বিষ টুকু খেয়ে নিলেন কেন?" রানাভ চোখ বড়ো বড়ো করে আর্জার দিকে তাকিয়ে বললো,"হোয়াট?ঘরে তুমি বিষ এনে রেখেছো?" :,,,,,"হ্যা।আসলে পুরোটা একেবারে খেতে পারিনা তো।তাই রেখে দিয়েছে একটু একটু করে খাবো বলে।কিন্তু আপনি তো খেয়েই নিলেন।" রানাভ অবাকের চরম পর্যায়ে পৌঁছালো।বলছে কী এই মেয়ে? কাপা স্বরে বললো,"বিষ খাবে কেন তুমি?" :,,,,,,"শরীর ফিট এন্ড পারফেক্ট রাখার জন্য।" :,,,,,"হোয়াট ননসেন্স!বিষ খেয়ে শরীর কার ফিট থাকে?এটা খেলে তো তুমিই ফিট হয়ে যাবে।" :,,,,,,,"আপনি অনেক গর্ধব।এটা খাওয়া সাস্থ্যের জন্য ভালো।এই বিষ অনেক কার্যকর,অনেক হেলদি।" আর্জার বলা কথাগুলো মাথার ওপর দিয়ে গেল রানাভের। শুধু একটা কথাই মনে হলো,সে আর বাচবে না।কালকের নিউজে আসবে,শেষ পর্যন্ত কীনা রানাভ খান বিষ খেয়ে আত্মহত্যা করলো। ওয়াক ওয়াক করতে শুরু করলো রানাভ। আর্জা এগিয়ে এসে বললো,বিষ খেয়েছেন তো কী হয়েছে? হজম করে নেবেন। :,,,,,,"তার আগেই আমি আল্লাহর দরবারে পৌঁছে যাবো।" :,,,,,,"অদ্ভুত কথা তো!এটা তো ব্র্যান্ডের বিষ।দাড়ান দেখাচ্ছি আমি।" রানাভ মনে মনে ভাবলো,বিষ আবার ব্র্যান্ডের হয় নাকি। আর্জা ওয়ারড্রবের ভেতর থেকে একটি প্যাকেট রানাভের সামনে ধরলো। :,,,,,,"এটাতো গ্রিন-টি।সবুজ চা।" :,,,,,,"হ্যা সবুজ চা ই তো।আমি ফাস্ট টাইম খাচ্ছি।তেতো লাগছিল খুবই।তাই বিষ নাম দিয়েছি এটার।" ধপ করে বিছানায় বসে পরলো রানাভ। মাথায় হাত দিয়ে বললো,আমার কপালে এটা কে জুটলো! :,,,,,,"কেন জানেন না?আর্জা জুটেছে আর্জা।"
আপুর লেখা প্রতিটি গল্পই যেনো বিশেষ এক অনূভুতি❤️
Read all reviews on the Boitoi app