

চিন্তা-ভাবনা, কথাবার্তার মতো অনুভূতিকেও 'ভালো' বা 'মন্দ', নয়তো 'ইতিবাচক' বা 'নেতিবাচক'-এর লেবেলের সাহায্যে মুড়ে দেয়া হয়েছে। টিপিক্যালি অথবা বৈশিষ্ট্যসূচকভাবে ভালোবাসা, স্নেহ-মমতা, উষ্ণতা, আত্মবিশ্বাস, আশাবাদ, আনন্দ, এইসব অনুভূতিকে দেখা হয়ে থাকে ইতিবাচক হিসেবে। অন্যদিকে ঘৃণা, ভয়, অপরাধবোধ, ক্রোধ, দুঃখবোধ, বিষাদগ্রস্ততা, নিঃসঙ্গতা, ঈর্ষা, হিংসা প্রভৃতিকে দেখা হয়ে থাকে নেতিবাচক হিসেবে। নির্দিষ্ট কিছু অনুভূতিকে কেন 'মন্দ' লেবেলে মুড়ে রাখা হয়েছে, তা বোঝা যায়।