

'মাফিয়াদের এত দ্রুত কপোকাত করে দিলে, ভেরি স্ট্রেঞ্জ!' 'আপনিও ছিলেন।' বিরক্ত বোধ নিয়ে বলল এলেনা। বাঁকা হাসলো শন। বলল, 'শিকারীর মুখ থেকে শিকার কেঁড়ে নেওয়া এত সহজ নয়।' 'আমরা করে দেখিয়েছি।' গর্বিত গলায় বলল। 'ইউ নো, বনের কিং সিংহ। মাফিয়াদের বহু বছরের রাজ্যত্ব এত সহজে ছেড়ে যাবে, ইট'স নট ইজি!' 'এবার তাদের মেরুদণ্ড ভাঙতে বসেছে। পারলে ঠেকাবে তারা।' ঝাঁঝালো গলায় বলল। শন তাচ্ছিল্য হেসে এলেনার কানের কাছে ফিসফিস করে বলল, 'গেম অন সুইটহার্ট।' বলেই ছোট করে গালে চুমু দেয় তার। উঠে জাস্টিনের একটি গান গাইতে গাইতে ধীরে পায়ে এগিয়ে গেল। চুমু দেওয়ার ফলে এলেনা যেন পুরোপুরি জমে গেল। কঠোরতার জীবন অতিবাহিত হবার ফলে পুরুষের নিকটে যাওয়ার সুযোগ হয়নি কখনো। আজ প্রথম শনের স্পর্শে সে শিহরিত। বক্ষে তোলপাড় সৃষ্টি হয়েছে। সে শনের হেঁটে যাওয়া স্থানের পানে নেশারু চোখে শূন্যে তাকিয়ে রইলো।
অসাধারণ ছিল গল্পটা। ছোট গল্পও যে এত চমৎকার হবে ভাবতেই পারিনি।
Read all reviews on the Boitoi app