

অ্যাডভেঞ্চারের নেশায় ঘর ছেড়ে বন্ধুদের সাথে মেঘের দেশে পাড়ি জমায় মেঘ। সেই পাহাড়ি সবুজে ঘেরা গ্রামে মেঘের দেখা হয় অলকনন্দার সাথে। দুজনেই হাতে হাত রেখে ঘুরে বেড়ায় পাহাড়ের প্রতিটি প্রান্তর জুড়ে। এভাবেই এক সময় দুজনেই একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে প্রণয়ডোরে। কিন্তু ওদের সেই প্রণয়ডোরে একসময় বাঁধা হয়ে দাঁড়ায় কোন এক ভয়ঙ্কর অতীত। শুরু হয় মেঘ-অলকনন্দার ভালোবাসার টানপোড়ন। সেই টানাপোড়ন শেষে আবারও কি এক হতে পারবে ওরা? কি হবে ওদের পরিণতি?
আমার পছন্দের তালিকায় এই ই-বুকটা আজ যোগ হয়ে গেলো। গল্পটা খুব সুন্দর লেগেছে। প্রথম দিক দিয়ে বুঝতে একটু আধটু সমস্যা হলেও শেষ দিক দিয়ে সব ক্লিয়ারলি বুঝতে পেরেছি। মেঘ আর অলকনন্দার জুটি খুব ভালো লেগেছে। ভেবেছিলাম শেষটা সুন্দর হবে না অনেক বাঁধা আসবে কিন্তু তা হতে হতে হয় নি। সমাপ্তিটা মনের মতো ছিল।💝 ~~R~~
Read all reviews on the Boitoi app
অসাধারন একটা গল্প!🥰 খুবই সুন্দর হয়েছে! আরো ভালো ভালো গল্প আমাদের উপহার দিবেন সেই শুভকামনায়💕