

১৮৭৮ খ্রিস্টাব্দে লন্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব্ মেডিসিন ডিগ্রি নিয়ে আমি যাই নেটলিতে সৈন্যবাহিনীর সার্জনের পাঠ নিতে। সেখানকার পাঠ শেষ করে আমি ফিফ্থ্ নর্দাম্বাল্যান্ড ফুসিলিয়ার্সে অ্যাসিস্ট্যান্ট সার্জনের পদে নিযুক্ত হই। বাহিনীটি তখন ভারতে ছিল, এবং আমি সেখানে যোগ দেবার আগেই শুরু হয়ে যায় আফগান যুদ্ধ। বোম্বাইায়ে জাহাজ থেকে নেমে শুনি আমার বাহিনী গিরিব অতিক্রম করে গেছে এবং ইতিমধ্যেই শত্রু এলাকার মধ্যে বেশ খানিকটা ঢুকে পড়েছে। যাই হোক আমার মতো আরো অনেক অফিসারের সঙ্গে আমিও সেই পথ ধরলাম এবং শেষপর্যন্ত নিরপদে কান্দাহার পৌঁছালাম, নিজ বাহিনীর সন্ধান পেলাম এবং সঙ্গে সঙ্গে নতুন কাজে লেগে গেলাম।