

সকালবেলা খাবার টেবিলে বসেছিলেন মি. শার্লক হোমস। ঘরে অগ্নিস্থানের পাশে দাঁড়িয়ে ওয়াটসন একখানা ছড়ি নেড়ে চেড়ে দেখছিলেন। গতকাল এক ভদ্রলোক হোমসদের সঙ্গে দেখা করতে এসে এই ছড়িটা ফেলে গেছেন। ছড়িখানা বেশ সুন্দর, মোটা কাঠের, আর মাথাটা ফুলো মতোন। এইসব ছড়িকে সাধারণতঃ বলা হয় ‘পেনাং ল-ইয়ার' ছড়ি। ছড়িটার মাথার ঠিক নিচেই ইঞ্চিখানেক চওড়া একটা রূপোর পাত মোড়া। তাতে খোদাই করে লেখাÑজেম্স্ মর্টিমার, এম্-আর-সি-এস্ মহাশয়ের করকমলেÑসি-সি-এইচ্-এর বন্ধুগণ। আর নিচে তারিখ লেখাÑ১৮৮৪। একটু সেকেলে ধরনের গৃহ চিকিৎসকেরা যেরকম ছড়ি ব্যবহার করেন এটিও ঠিক সেই রকমের।