

তিন ছাত্রের অভিযান কয়েকটা ঘটনার জন্যে একবার শার্লক হোমসকে আর ওয়াটসনকে দেশের এক মস্ত বিশ্ববিদ্যালয়ের শহরে ১৮৯৫ খ্রি. কয়েক সপ্তাহ কাটাতে হয়েছিল। সেখানের ঘটনাটা ছিল সামান্যই কিন্তু তা থেকে অনেক কিছু শেখার ছিল। বিশ্ববিদ্যালয়ের নামটা না বলাই ভালো এবং এমন কিছু প্রকাশ করতে চান না ওয়াটসন যাতে ঘটনাবলি কোনো বিশেষ অঞ্চলের বা কোনো বিশেষ মানুষের ব্যাপারে সূত্র হিসেবে ব্যবহার করা যেতে পারবে।