

প্রথম পর্ব : বার্লস্টোনের বিয়োগান্ত ঘটনা শার্লক হোম্স্ একটা খাম থেকে একটা কাগজের টুকরো বার করে নিয়ে নিবিষ্ট চিত্তে সেটির দিকে তাকিয়ে ছিলেন। তারপর খামটা নিয়ে আলোর কাছে ধরে সেটার দু-পিঠই খুব যতœ করে পরীক্ষা করলেন। তারপর ভ্রুকুটি করে বললেনÑহাতের লেখাটা যতোদূর সম্ভব পোর্লকের বলেই মনে হচ্ছেÑযদিও ওর হাতের লেখা এর আগে আমি মাত্র দুবার দেখেছি। গ্রিক ‘প’ অক্ষরটার ওপর দিকের ওই অলঙ্করণটা ওর বৈশিষ্ট্য। এবং পোর্লকেরই যদি হয় তো এটা যে অত্যন্ত জরুরি তাতে সন্দেহ নেই।