

বলুন, আপনার জন্য কি করতে পারি? সিক্রেট সার্ভিসের অনেক গোপন ব্যাপার একমাত্র জানেন গ আর তাঁর চিফ অফ স্টাফ। হঠাৎ যদি দু'জনের মৃত্যু ঘটে তবে কাজের ফিরিস্তি পাওয়ার উপায় হল এক গোপন দলিল। এই দলিলকে বলা হয় ‘ওয়ার-বুক'। নভেম্বরের এক শীতের সকাল ডিফেন্স মিনিস্ট্রিতে যে মেয়েটি সুইচবোর্ডে ছিল সে থামবার সুইচটাকে তুলে তার পাশের মেয়েটিকে বলল, ‘নাও আর এক পাগল। বলছে নাকি জেমস্ বন্ড। গ-এর সাথে দেখা করতে চায়। পাসপোর্ট অনুসারে বন্ডের নাম এখন ফ্রাঙ্ক ওয়েস্টমাকট, কোম্পানি ডিরেক্টর।' টেলিফোনের তারে একটি পুরুষ কণ্ঠ, ‘ক্যাপ্টেন ওয়াকার কথা বলছি। বলুন, আপনার জন্য কি করতে পারি?'