

একটা স্কুল থেকে পিকনিকের উদ্দেশ্যে সেন্টমার্টিন দ্বীপে যাত্রা করে একদল ছাত্রছাত্রী। কিন্তু যাত্রার কয়েক ঘন্টা পর ভয়ংকর এক ঝড়ের কবলে পড়ে দিক হারায় তাদের জাহাজ। অতঃপর তারা সেন্টমার্টিনের পথ হারিয়ে ভয়ঙ্কর অজানা আরেকটা দ্বীপের সন্ধ্যান পায়, আর সেখানেই তারা আশ্রয় নেয়। কিন্তু সেই দ্বীপ এতটাই ভয়ঙ্কর ছিলো যে, সেখানে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। এরপর তারা পূণরায় জাহাজে করে সেই দ্বীপ থেকে প্রস্থান করে, কিন্তু সেই দ্বীপে তাদের মধ্য থেকে একটা ছেলে আর একটা মেয়ে (নিঝুম ও দ্বীপ নামের) হারিয়ে যায়। পিকনিক দলটি সবার জীবনের কথা ভেবে এই দুজনকে সেই ভয়ানক দ্বীপে রেখেই আবার দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এরপর থেকে শুরু হয় নিঝুম ও দ্বীপের বেঁচে থাকার লড়াই। অজানা অচেনা সেই দ্বীপে তারাকি পারবে সারভাইভ করতে? শেষমেশ তারাকি পেরেছিলো বেঁচে ফিরতে? এসব কিছু জানতে হলে পড়তে হবে পুরোটা গল্প। এই গল্পে একই সাথে রয়েছে ফ্যান্টাসি, এডভ্যাঞ্চার, হরর ও সারভাইভাল সহ একটা রোমান্টিক লাভ স্টোরি। আরো রয়েছে একটা রহস্যময় টাইম ট্রাভেলের গল্প। একসাথে এই সবগুলো মজা নিতে চাইলে এক্ষুনি পড়তে থাকুন এই বইটি। আশা করি একটা সেকেন্ডও অপচয় হবেনা আপনার।
এটি আমার পড়া দ্বিতীয় অ্যাডভেঞ্চার বই ছিল । বইটি গুগলে সার্চ করে তার হার্ড কভারের কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না । ফেসবুকের বিভিন্ন গ্রুপে ফ্রিতে গল্পগুলো দিয়ে দিয়েছে আগে জানলে এখানে কিনে পড়তাম না
Read all reviews on the Boitoi app
বুক রিভিউ গল্প-নিঝুম দ্বীপে পঁচিশ বছর লেখক-মোহাম্মদ দেলোয়ার হোসাইন ★কাহিনী সংক্ষেপ- আট পর্বের ছোট একটা গল্প। যার শুরু হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানের পিকনিক নিয়ে।শিক্ষক/শিক্ষিকা,বন্ধু বান্ধব আর গল্পের মূল চরিত্র নিঝুম আর দ্বীপ কে নিয়ে শুরু হলো পিকনিকের যাত্রা। উদ্দেশ্য সেন্ট মার্টিন দ্বীপ। সমুদ্র বন্দর থেকে গোধূলি বেলায় তাদের জাহাজ পাড়ি দিলো গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ করে সমুদ্রের বুকে ঝড়ের কবলে পড়লো জাহাজ।বিচ্ছিন্ন হলো সকল যোগাযোগ। নাবিকের দক্ষতায় ঝড়ের কবল থেকে রক্ষা পেয়ে তারা পৌঁছে যায় এক দ্বীপে। সেটাই হয়ে উঠে তাদের পিকনিক স্পট। দ্বীপ টা যেমন সুন্দর তেমন ভয়ংকর।নিঝুম তার দল থেকে বের হয়ে যায় দ্বীপ পরিদর্শনে।মূহুর্তে পরিবর্তন হয়ে যায় দ্বীপের আবহাওয়া ফিরে আসতে হয় জাহাজের সাবইকে।কিন্তু দ্বীপে থেকে যায় নিঝুম আর গল্পের আরেকটি চরিত্র দ্বীপ। শুরু হয় দ্বীপ আর নিঝুমের বেঁচে থাকার লড়াই। আপনজনের কাছে ফিরে যাওয়ার আকাঙ্খা নিয়ে তারা বাঁচতে শিখে যায়।হয়ে উঠে একজন একজনের পরিপূরক। তাদের জীবনে আসে ভালোবাসার এক নতুন অধ্যায়,গড়ে উঠে এক পবিত্র সম্পর্ক।তার পর কি ঘটে তাদের জীবনে? তারা কি ফিরে আসতে পারে? অন্যদিকে জাহাজ পড়ে আরেক ঝড়ের কবলে।তার থেকে রক্ষা পেয়ে তারা ফিরে নিজ ঠিকানায়।কিন্তু এখানে এসে জানতে পারে তারা কাটিয়েছে পঁচিশ দিন! পাঁচ দিনের সফর কি করে হয়ে গেল পঁচিশ দিন? কি সে দ্বীপের রহস্য? নিঝুম আর দ্বীপের সাথেই বা কি ঘটছে? জানতে হলে অবশ্যই গল্প টি পড়তে হবে। ★পাঠ প্রতিক্রিয়া- গল্পের প্লট আমার যথেষ্ট ভালো লেগেছে। গল্পটা পড়তে আমার একটা মিশ্র অনুভূতি কাজ করেছে। কখনো সুন্দর ভালো বাসার মূহুর্ত পেয়েছি, কখনো পেয়েছি নিঝুম আর দ্বীপের পরিনতিতে এক রাশ দুঃখ।আবার গল্পের শেষে পেয়েছি শুধু রহস্যের গন্ধ। যেহেতু গল্পটা লেখকের নতুন হাতে লেখা সেহেতু কিছুটা অগোছালো লেগেছ।হালকা ভূল ভ্রান্তি চোখে পড়েছে আর শব্দ চয়ন কিছুটা দূর্বল মনে হয়েছে। ★অবশেষে লেখকের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর গল্প উপহার দিবেন আমাদের। সুন্দর হোক আপনার আগামী পথচলা। আর অসংখ্য ধন্যবাদ আমাকে গল্প টা উপহার দেওয়ার জন্য 💜।
অসাধারণ ছিল গল্পটা । হরর, ফ্যান্টাসি ও একটা রোমান্টিক লাভ স্টোরির সমন্বয়ে মিশ্রিত গল্প "নিঝুম দ্বীপে পঁচিশ বছর" যেখানে নিঝুম আর দ্বীপ স্কুল থেকে পিকনিকে যায় সেন্টমাটিন দ্বীপে । সেখানে তারা হারিয়ে যাওয়া, বিভিন্ন ভয়ংকর প্রাণীদের সাথে লড়াই করে থাকা, দুজন দুজনের সুখ দুঃখ মিলিয়ে জীবনযাপন করা, একে অপরকে ভালোবাসে পরিবার ছাড়া বিয়ে করে সুখের সংসার গড়ে তুলে পচিশটা বছর কাটিয়ে দেয় একটি দ্বীপে কিন্তু তারা জানে না মানে তারা দুজন টাইম ট্রাভেলে করে ৩০০ বছর পেছনে চলে যায়। আর শেষে এই অভিশাপ দ্বীপ থেকে বের হওয়ার কাহিনিটা ভৌতিক ছিলো। গল্পের ছিলো রহস্য আর রহস্য। আপনারা সবাই একটা রোমান্টিক, এডভেঞ্চার, ভৌতিক, সাইন্স ফিকেশন গল্প পাচ্ছেন। যেখানে একই সাথে ছিলো একটা লাভ স্টোরি, কিছু ভৌতিক কাহিনি আর একটা এডভেঞ্চার টাইম ট্রাভেলের গল্প। আশা করি গল্পটা পড়ে সবার ভালো লাগবে। রেটিং:১০/১০