

আকরাম সাহেব প্রতিদিন অফিসে আসেন। অফিসে বসে সারাদিন যন্ত্রের মতো ব্যসায়িক কাজকর্ম দেখেন কিন্তু মনে কোনো শান্তি পান না। তার সবকিছুই কেমন যেন পানসে হয়ে গেছে। কোনো কিছুতেই তিনি স্পন্দন পাচ্ছেন না। সবকিছুই তার কাছে অর্থহীন মনে হচ্ছে। তার মনে হচ্ছে তিনি বেঁচে থাকার আনন্দ হারিয়ে ফেলেছেন। সাফল্য জিনিসটা যে কখনো কখনো এমন ভয়ঙ্করভাবে প্রতিশোধ নেয় এটা তিনি আগে বুঝতে পারেন নি। প্রতিদিন একই কাজ করতে করতে একঘেয়ে লাগছে। একবার ভেবেছিলেন কয়েকদিনের জন্যে কোথাও থেকে ঘুরে আসলে হয়তো ভালো লাগবে। কিন্তু তিনি ঘুরতে যাওয়ার মতো কোনো উৎসাহ পাচ্ছেন না। তার ইচ্ছাশক্তি কাজ করছে না।