

বিভিন্ন লক্ষণ ও ঘটনাপ্রবাহ থেকে বুঝে আসে যে, বর্তমান হিজরী পঞ্চদশ শতাব্দী হবে ইসলামি জাগরণের শতাব্দী, ইনশাআল্লাহ। বিগত শতাব্দীগুলোর তুলনায় যদিও একদিকে এ শতাব্দীতে মুসলমানদের সমস্যা ও জটিলতার পরিমাণ অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে; কিন্তু অন্যদিকে সংখ্যা, পরিমাণ, মান ও বস্তুতাত্ত্বিকতার দৃষ্টিকোণ থেকে বিগত শতাব্দীগুলোর তুলনায় এ শতাব্দীতে মুসলমানরা অসাধারণ উন্নতি করতে পেরেছে। জাতিসংঘের আন্তর্জাতিক জনসংখ্যা সংশ্লিষ্ট একটি শাখার রিপোর্ট অনুসারে এ সময় পৃথিবীতে মোট জনসংখ্যার প্রায় ২৫% হচ্ছে মুসলমান। অথচ ১৮৫০ সালে মুসলমানদের সামষ্টিক জনসংখ্যা ছিলো ১৯% এরও কম। পৃথিবীর মোট ২২৮ রাষ্ট্রের মধ্য হতে বর্তমানে ৫৫ টি রাষ্ট্রই মুসলিম অধ্যুষিত। অথচ আজ থেকে চল্লিশ-পয়তাল্লিশ বছর আগেও এই ৫৫ রাষ্ট্রের মধ্য হতে ১৬ টি রাষ্ট্র ফ্রান্সের, ১৭ টি রাষ্ট্র বৃটেনের এবং ৭টি রাষ্ট্র রাশিয়ার করতলগত ছিলো। তখন বিশ্বমানচিত্রে ১৫টি মুসলিম রাষ্ট্রও ছিলো না।