

এ কবিতা গুলো জীবনবোধের। এখানে উঠে এসেছে অধিকার আদায়ের সংগ্রামে লড়তে থাকা একদল মানুষের গল্প। খেটে খাওয়া পরিশ্রমী মানুষের গল্প, দিনশেষে দুটো ভাত পেলেই যারা সুখী। যাদের প্রতিদিনের সংগ্রাম লিখে রাখা হয়না কোথাও। যাদের কথা হারিয়ে যায় ইতিহাসের বিবর্ণ পাতায়। এখানে সেই সব মানুষের দুঃখ-শোক আর আন্দোলন-সংগ্রাম শব্দ হয়ে উঠে এসেছে কবিতায়।