

সরকারি চাকরির সুবাদে এক লোককে এমন এক বাড়িতে থাকতে হয়, যার পাশে আরেকটি ভবন অবস্থিত। ভবনটিতে কোন মানুষ না থাকলেও, রাত হতেই শোনা যায় অকথ্য ভাষায় গালাগালি,আর্তনাদ ,অত্যাচার এবং চিৎকার চেঁচামিচি। যা নিয়ে কথা বলতে চায় না গ্রামের একটা লোকও। সরকারি চাকরিজীবী লোকটা দুধ ওয়ালা হিমেলের থেকে জানতে পারে, এর আগে তার থাকা বাড়িটায় যে চারজন থেকেছে, তার প্রত্যেকে মারা গিয়েছে সপ্তা না যেতেই। গল্প আগাতে থাকলে আমাদের পরিচয় হয় চায়ের দোকানের মামা, মহিরুন্নিছা, আশরাফ, ফাহারচা,লাখতাব আরো কত অদ্ভুত সব চরিত্রের সাথে ।গল্পের জটিলতা বাড়তে থাকে এবং দেখা যায় সপ্তা পার হলেও নতুন আসা লোক যিনি কখনো সন্ধান তো কখনো ব্যঞ্জবর্ন নামে নিজের পরিচয় দেয় তার কিছুই হয় না বাকি চারজনের মতো। সব শেষে জানা যায় তারও সম্পর্ক রয়েছে এই লীলাম্বো গ্রামের লীলা ভবনের কারো সাথে। কিন্তু কার সাথে, বা তার পরিচয়ই বা কি, কেনই বা লীলা তাকে দিয়ে সব রহস্য উন্মোচন করালো সব প্রশ্নের শেষেই বারবার চলে আসতে থাকে প্রশ্নবোধক??
খুব সুন্দর একটি লেখা এরকম অনেক দিন পর পড়লাম। পরতে পরতে রহস্য।
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর একটা বই।পড়ে ভিশন ভাল লাগলো। আশা করি খুব দ্রুত পরের টা পাব