

ইচ্ছে ডাহুক চাইলে আমি থাকতে পারি তোমায় ভুলে চাইলে আমি উড়তে পারি বাঁধন খুলে চাইলে আমি যেতেই পারি নির্বাসনে চাইলে আমি হাসতে পারি অকারণে। চাইলে একা বাঁচতে পারি নিজের মতো কিন্তু আমি পুষতে যে চাই দুঃখ যত তোমার নামে মনের খামে দুঃখ জমুক রাত-বিরাতে তোমার নামে বৃষ্টি নামুক। তোমার নামে মন-কাননে ডাকুক ডাহুক তুমি নামের মরণঘাতী অসুখ থাকুক।