

আইরিন অনাথ মেয়ে। ছোটবেলায় বাবা-মাকে হারানোর পর আশ্রয় পায় জাভেদের কাছে। জাভেদ তাকে ছোটবোনের মতই দেখাশোনা করতো। জাভেদ একটি অনাথ আশ্রম- রানীকুঠির শিশুদের চিত্রাংকন শেখাতো। ঘটনাক্রমে তার জীবনে আসে ইলোরা নামের এক কুটিল রমনী। তার প্ররোচনায় জাভেদ আইরিনকে রানীকুঠিতে রেখে আসে। একসময় ইলোরা ছলনা করে চলে যায় জাভেদের জীবন থেকে। জাভেদ নিজের ভুল বুঝতে পারে। রানীকুঠি থেকে সসম্মানে ফেরত আনে আইরিনকে।