

বর্তমান পৃথিবীর বয়স বাড়ার সাথে সাথে ক্রমশ ধ্বংস হতে লাগলো মানুষের কর্মকাণ্ডের জন্য। কিন্তু মহাবিশ্বে এই পৃথিবীর মতন আর একটি জমজ পৃথিবী আছে। আর এই জমজ পৃথিবীটা সৃষ্টিলগ্নে যে রকম ছিল এখনো একই রকম আছে। আর এ কারণে জমজ পৃথিবীটা এখন আগের মতন সুন্দর আছে এবং এই জমজ পৃথিবীর মানুষরা এখনও অনেক ভাল। একটা মজার ব্যাপার হলো যে এই জমজ পৃথিবীর মানুষরা আমাদের পৃথিবীর মানুষদের নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রয়োজনে তারা আমাদের এই পৃথিবীর মানুষের সাথে এসে দেখা করতে পারে। জমজ পৃথিবী থেকে মানুষরা কেবল তার জমজ মানুষের সাথে আমাদের এই পৃথিবীতে দেখা করতে পারে কিন্তু অন্য কারো সাথে দেখা করতে পারে না।