

যারা প্রকৃতি পছন্দ করে তারা সবসময় প্রকৃতির পেছনেই পড়ে থাকে। আমারও তেমন ইচ্ছে করে। তবে কাজ আর সময়ের জন্য সবসময় সেটা পারি না। তবে যখনই সময় পাই তখনই সেটা কাজে লাগাই। রমজানের ঈদ। লম্বা ছুটি। চারিদিকে বেড়াচ্ছি তবুও মনে হচ্ছে যেন আনন্দ নেই। দূরে কোথাও যাব। পাহাড়, ঝরনা আর প্রকৃতির সাথে মিশে যাব। বন্ধুদের সাথে যোগাযোগ হল। মাত্র তিনজন বন্ধু রাজি হল। যাব সীতাকুণ্ডে। সীতাকুণ্ডে যাবার মতো দু'টো স্থান রয়েছে। একটা ইকো পার্ক, আরেকটা চন্দ্রনাথ মন্দির। ইকোপার্কে রয়েছে সহস্রধারা এবং সুপ্তধারা নামে দু'টো ঝরনা। আর চন্দ্রনাথ মন্দির দেখতে হলে প্রায় ১২০০+ ফুট উপরে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যেতে হবে।