

দু'হাতে মুখ গুঁজে কান্না করছে মেঘ। আজ তার খালামণি (দিবার) জীবন সম্পর্কে জানলো,দিবা নিজের খালামণির না হলেও,তার মা আর তার দিবা ছিলেন দুই বান্ধবী। কাউকে ভালোবেসে যে কাউকে এতটা সাফার করতে হয়, সে আগে তা জানতোই না।আজ দিবার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দিবার মৃত্যুর আগেই দিবার মা ইলমা মারা যায়। মায়ের মৃত্যু সহ্য করতে না পেরে সে-ও পরপারে পাড়ি জমায়। আজ মেঘ তার মায়ের ঘরে একটা নীল ডায়েরি পায় সেটার কিছু অংশ পড়ে তার মায়ের দিকে সন্দেহের দৃষ্টি দিয়ে জিজ্ঞাসা করে যে এর রহস্য কী। আরশি দীর্ঘশ্বাস ফেলে জানায় যে,,,,,, "ডায়েরিটা ইলমার মৃত্যুর সময় দিবা তাকে দিয়েছিল।ইলমার মৃত্যুর এক মাস আগেই মা আর মেয়ে দেশে ফিরে, তখন আরশিকে জানালে তারা আরশির বাড়িতে ওঠে। ভাগ্যবশত আরশির বাড়িতেই ইলমা মৃত্যুবরণ করে আর দিবা নীল ডায়েরিটা তাকে দিয়ে যায় যেন তার বাবার স্মৃতিটুকু সারা জীবন থেকে যায়, ধরতে গেলে এটা একটা আমানত। " মেঘ তার মায়ের কথা শুনে কিছুটা স্বস্তি বোধ করলো।কারণ সে প্রথমে ভেবেছিল ডায়েরিটা তার মায়ের প্রাক্তনের হবে হয়তো। কিন্তু পরক্ষণে ভাবে যে,,,তার মা আর পাপা তো লাভ ম্যারেজ তাহলে এই ডাইরিটা কার?? আর তার মাকে জিজ্ঞাসা করাতেই সব বেরিয়ে এলো। তবে পরক্ষণেই মেঘের মুখটা মেঘাচ্ছন্ন আকাশের মত কালো হয়ে গেল। কারণ সেও তো একজনকে প্রচন্ড রকম ভালবাসে। সেও ভালোবাসে কিন্তু,,,,না না এই ব্যাপারে তাকে কাল ভার্সিটি তে গিয়ে জিজ্ঞাসা করতে হবে । এই মনে করে মা কে বলে রুম থেকে বেরিয়ে নিজের রুমে দিকে অগ্রসর হল। ঘড়িতে তখন বাজে রাত ৯ টা বেজে ৫০। সে টেবিলে রাখা নিজের মোবাইলটা নিয়ে ব্যালকনির ডিভানে গিয়ে বসলো। আরামে গা এলিয়ে দিল। ফোনের লক খুলতেই ভেসে আসলো সুন্দর মুখশ্রী, যা মেঘের চোখে পড়তেই ঠোঁটের কোণে লেগে গেল এক অমায়িক হাঁসি, যার ফলস্বরূপ তার চোখগুলো ছোট হয়ে গেল। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করা ছবিটির মধ্যে দাঁড়িয়ে আছে একজন সুদর্শন পুরুষ। পড়নে তার শুভ্ররাঙ্গা এক সাদা পাঞ্জাবি ,,,! হ্যাঁ এটাই তার প্রিয় পুরুষ। সে আর কিছু না ভেবে ❝প্রেমিক পুরুষ❞ লেখা নামটাই কল দিলো । দু'তিনবার রিং হতেই অপর পাশ থেকে রিসিভ হলো,,!

গল্পটা সব ভালোবাসার গল্প থেকে আলাদা আমার কান্না পেয়ে গেছে গল্পটা পড়ে।অনেক সুন্দর হয়েছে বইটি
Read all reviews on the Boitoi app
Just speechless story☺️🤗🤗
🍁🍁
Sundor.
আমারই লেখা!
সাবলীল ও শব্দচয়ন তুলে অসম্ভব গল্পের ভালো লাগা চরিএ ফুটে তোলে ধরা হয়েছে যা উপন্যাসটি সৌন্দর্য ফুটে ওঠেছে
best best story..
Golpo ta ato sondor bolar moto na sobar ak bar pora ouceid☺️