

পৃথিবীর মোহ এটি লেখকের প্রথম গল্পগ্রন্থ। গ্রন্থটিতে সর্বমোট ১১ টি গল্প আছে। প্রতিটিই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে রচিত। এর মধ্যে পৃথিবীর মোহ গল্পটিতে পরাবাস্তবতার ছায়া রয়েছে। যেটিতে বিধাতার একজন দূত পৃথিবীতে আসে বিশেষ একটি কাজে। কার্য সমাধা হলে তার স্বর্গে ফেরত যাবার কথা। কিন্তু দেবদূত হলে কী হবে, এই নশ্বর পৃথিবীর মোহে পড়ে সে পৃথিবীতেই থেকে যায়।