

রিফাত এগিয়ে এলো প্রীতির কাছে। সাথে মাহমুদকে দেখে চমকালো তরী। মাহমুদ কথা বললো না। তরীর জড়োসড়ো চেহারার দিকে তাকিয়ে রইলো এক ধ্যানে। তার চোখের চাহনি গভীর। যেন চোখের সামনে এক গ্লাস টলটলে পানি। অথচ গভীর তৃষ্ণা থাকার পরও পানিটুকু স্পর্শ করার অনুমতি তার নেই। প্রীতি পরিচয় করিয়ে দিল। “ও রিফাত। আর রিফাত ও আমার বান্ধবী তরী।” রিফাত হেসে বলল,“হাই ভা.. বোন।” তরী একটু বিব্রত হয়ে প্রত্যুত্তরে হাসলো। চারজনে এগিয়ে গেল আগেপিছে। ক্যাম্পাস পেরিয়ে অনেকটা পথ অতিক্রম করার পরই প্রীতি আর রিফাত হাত ধরে সামনে এগিয়ে গেল। পেছনে পড়ে রইল মাহমুদ আর তরী। মাথার কাপড় পড়ে গেল। মাহমুদ পেছন থেকে ওড়না তুলে দিল মাথায়। তরী চোখ ঘুরিয়ে তাকাতেই মাহমুদ শান্ত চোখে তাকালো। পাশাপাশি দাঁড়িয়ে ক্ষীণ আওয়াজে ঠোঁট নেড়ে বলল,“পারফেক্ট।” তরীর শ্বাস ঘন হয়ে এলো। মাহমুদ তার দিকে তাকিয়ে হাঁটছে। একবার আড়চোখে পাশে তাকাতেই মাহমুদের চোখে চোখ আটকে গেল। চরম লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল তরী। এখন তার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। মাহমুদ আলতো হেসে কোমল স্বরে বলল,“আরেকবার তাকাবেন তরী? প্লিজ!”
মোটামুটি ধরনের একটি গল্প । গল্পের পটভূমি বাছাই, সেই অনুযায়ী প্রেক্ষাপট সাজানো এবং তাতে দৃশ্যপট একে একে আনা এবং তার সাথে আবহের মেলবন্ধন বেশ ভালো ছিল । এই গল্পের সবথেকে ভালো দিক এটিই । তবে গল্পের চরিত্র গঠনে আরেকটু ভালো হতে পারতো । মাহমুদ এর চরিত্র গঠন বেশ মানিয়ে গেলেও তরীর চরিত্র গঠনে বেশ খামতি রয়েছে । বেশ দ্বিধায় থাকা একটি চরিত্র মনে হয়েছে । তার চারিত্রিক বৈশিষ্ট্য গুলো কোথাও একটা হঠাৎ করে মানিয়ে নিতে পারছিল না দৃশ্যপট এবং ঘটনাপ্রবাহ এর সাথে । এছাড়া মিঠু, অরু, রামি প্রতিটি চরিত্রেই বেশ ভালো গঠন হলেও যত সময় এগিয়েছে তত মনে হয়েছে কোথাও কিছু একটা নেই । গল্পের শেষ দিকে খানিকটা তাড়াহুড়োও করা হয়েছে বলে মনে হয়েছে । ওভারঅল, মোটামুটি ধরনের ভালো গল্প, তবে এই চরিত্র নিয়ে ফেসবুকে ভালো গল্প পড়া হয়েছে বিধায় এক্সপেক্টেশন বেশি ছিল, যা ফিলাপ হয়নি ।
Read all reviews on the Boitoi app
এই যে মাহমুদ তরী. আমার এক আবেগ ভালোবাসার জায়গা❤️🩹 অনিমন্ত্রিত প্রেম নদি থেকে ভালো লাগা শুরু ❤️🩹 মাহমুদ কেরেক্টার টা বরাবর এই সুন্দর। শুধু সুন্দর বললে ভুল হবে আসত একটা ইমোশন। আমি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না.... শুধু এইটাই চাই আপনি তারাতারি ফিরুন আমাদের মাঝে নতুন কোন৷ গল্প নিয়ে... আপনার গল্প একটা ইমোশন আপি। ফিরে আসুন এক ছোট পাঠিকার আবদার❤️🩹 ইতি জারা🌻
অনেক অনেক ধন্যবাদ আপি গল্পটার জন্য। অনেক সুন্দর হয়েছে ❤️❤️❤️❤️❤️ এর আগের সিজন গুলা ও পরেছি বেস্ট একটা গল্প আপু all time favourite তরি র মাহমুদ এর কাহানী খুব ভাল্ লাগে কিন্তু ওদের মিল হতে এত কষ্ট পাই 🥲🥲🥲 যাইহোক শেষে মিলে গেছে 🥰🥰🥰🥰🥰
জিনাত হাবীবা আপু, ভীষণ ভালো লেগেছে গল্পটা। মাহমুদ - তরী, আমার পছন্দের জুটি। অসম্ভব ভালো লাগে এদের। তরীর প্রতি মাহমুদের এক সমুদ্র ভালবাসা মনটাকে শান্তি দেয়। এই জুটিকে ই-বুক এ পেয়ে আমি খুশিতে আত্মহারা হই। এবারের গল্পটা একটু অন্যরকম। ছাত্রজীবনে যুদ্ধ জয় করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ভালবাসাকে আপন করেছে মাহমুদ। তরীর মত সল্পভাষী,ভীতু মেয়েও মাহমুদকে পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে ওঠে। মিঠু, রামি, অরুকেও ভালো লেগেছে। এতো সুন্দর একটা গল্প লেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু।। ♥️♥️♥️♥️♥️♥️
সত্যি বলতে গল্প টা এক কথায়,অরু,রামি, মাহমুদ তরী,মিঠু, সুহা সবাই কে অনেক ভালো লাগে।
সাধারণ গল্প আমি সবসময় পছন্দ করি। আমার পছন্দের গল্পের মধ্যে এটি একটা। প্রত্যেকটা চরিত্রই আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনার গল্পের তো তুলনায় হয় না প্রতিটি গল্পই অসাধারণ হয়। আশা করি সামনেও এই ধরনের গল্প আর পাব। চালিয়ে যান সাথে আছি 🥰🥰🥰
আমার জীবনে পড়া বেস্ট গল্প। অসম্ভব ভালো লাগে প্রতিটা চরিত্র। লেখিকা প্রতি টা চরিত্র এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছে যে যতোই প্রসংশা করি কম মনে হয়। তরী মাহমুদ এর জুটি টা বেস্ট।তাদের এর আগের সব গুলো গল্প আমি আমার কাছে সৃতি হিসেবে রেখেছি।তরী মাহমুদ আমার কাছে কোন কাল্পনিক চরিত্র না জীবন্ত মানব মানবি।।।।আশা করবো এই চরিত্র গুলো নিয়ে আরো গল্প আমাদের উপহার দিবেন।।❤️❤️❤️
লেখিকা আপু প্রত্যেকটা চরিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে সক্ষম।আমার তরী-মাহমুদ জুটি লেখিকা আপু সুন্দর ভাবে বর্ননা করেছে।যে কেউ পড়ে গল্পটা উপভোগ করবে ইনশাআল্লাহ এইটা আশা করা যায়।শুভ কামনা হাবিবা আপু🤍
গল্পটা আমার উইশ লিষ্টে ছিল না তবু একটু পড়ে আগ্রহ বাড়ে পড়ার সে ইচ্ছায় পরতে আসা।পড়তে আসে পড়া শেষে বুঝতে পারলাম পয়সা উসুল একএা গল্প। গল্প লিখার ধরন, শব্দচরন বাচনভঙ্গি সবটা মিলিয়ে লেখিকা দারুণ লিখেছে।
গল্পে আমার প্রিয় চরিত্র অরু। ওর ঝগড়া পাকা পাকা কথা সব আদর আদর লাগে। গল্পটা ভালো লেগেছে। একদম ফুল প্যাকেজ।