

চীনে যেদিন করোনা শুরু হল সেদিন থেকে আমি একটি ডায়েরির মতো করে লিখেছিলাম। বাংলাদেশে প্রথম যখন করোনা শুরু হল সেদিন থেকে মানুষের মনের আতঙ্ক, হঠাৎ চারিপাশের পরিবেশ বদলে যাওয়াকে এই লেখায় লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। ব্যাক্তি হিসেবে নিজের যখন করোনা হল, সে সময়কার মানসিক অবস্থা, পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের মানসিক সহযোগিতা এই লেখার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।