

হিটলারের ফ্রান্স অভিযান শেষ, এবার ব্রিটেনের পালা। চ্যানেলের ওপারে মহড়ায় ব্যস্ত জার্মান বাহিনী। 'অপারেশন সিলায়ন' তার নাম। ব্রিটেন একা। শঙ্কিত। প্যানযারকে ঠেকানোর কোন উপায় আছে কি? দুটো উপায় আছে, এবং তার কোন একটাকে কার্যকর করতেই হবে মেজর রাহাতকে। অতএব ঈগলের ঘাঁটিতে হানা দিল ও। থার্ড রাইখের সবকটা মাথা আছে ওখানে - হিটলার, বোরম্যান, হেস, গোয়েরিঙ, গোয়েবল্স্ এবং এসএস চিফ, নরপশু হিমলার। খতম করতে হবে সবাইকে। হলো না তা। আর আছে একটামাত্র উপায়, সেটা কী?