

বিয়ের পর সাজু নীলা নতুন সংসার শুরু করবে। কোথায় ঘর বাঁধবে ঠিক হয়নি। নীলাও কিছু জিজ্ঞেস করে না। ঘুরে বেড়ায় সবার বাসায়। যাওয়া হয়নি নীলার শ্বশুরবাড়ি, দেখা হয়নি তখনো অনেকের সাথে। এরমধ্যে সাজু ঘুরে এসেছে নীলাদের বাড়ি। নীলার মার দু'বার স্ট্রোক করেছে। তাও এতো ছোটাছুটি করছেন যে নীলা ভয় পায়। বলে, মা, আপনি এতো ব্যস্ত কেন? শরীরের কথা ভাবুন। কি যে বলিস তোর জামাই দেখে যেতে পারবো সে আমি ভাবিনি রে। আমার যে কি আনন্দই হচ্ছে বলে বুঝাতে পারবো না। আল্লাহ আমার ইচ্ছেটা যে পূরণ করেছে তাতেই আমি মহাখুশি। আমার আর কোনো দুঃখ থাকলো না।