

আমাদের জীবনের বাঁকে বাঁকে নানাজনের নানা অভিজ্ঞতা। অভিজ্ঞতার ঝুলিগুলোকে গল্পাকারে পাঠকদের হৃদয়ে প্রবেশ করানোর প্রথম প্রচেষ্টা "আমি লাশ বলছি"। নাম শুনে যেমনই লাগুক, প্রকৃতপক্ষে গল্পটা হয়তো তেমন নয়। চোখ দিয়ে যা দেখি, ভেতরে কি সবসময় সেই জিনিসটাই থাকে?
গল্প তিনটে পড়ে আমার বেশ ভালো লেগেছে। তিনটে গল্পই আমাদের সমাজে সচরাচর ঘটে যাওয়া ঘটনা। বিশেষ করে লাশের perspective টা। একজন overthinker হিসেবে আমি নিজের মৃত্যুর দৃশ্য কিরকম হতে পারে তা নিয়ে অনেক কল্পনা করেছি। পড়ে দেখুন হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে।
Read all reviews on the Boitoi app
"আমি লাশ বলছি", "যোদ্ধা", "চিরকুট" তিনটা পর্বই পড়লাম । সবগুলোই ভালো লেগেছে, তবে যোদ্ধা'টা একটু বেশি ভালো লাগলো । বেশ ভালো লিখেন মাশাআল্লাহ। লেখা চালিয়ে যান, পাঠিকা হিসেবে অপেক্ষায় রইলাম।