

মাস তিনেক হলো হ্যান্ডসাম রকির সাথে পরিচয় হয়েছে রুমকির। নিজের অনুজ্জ্বল শ্যাম গাত্রবর্ণ কিংবা স্থূল স্বাস্থ্যের ক্রমবর্ধমান গতির প্রতি রুমকি আস্থা হারিয়েছে অনেক আগেই। অথচ নিজের প্রতি আস্থা বেড়ে গিয়ে দ্বিগুণ হয়েছিল সেইদিন, যেদিন রুমকি জিজ্ঞেস করেছিল রকিকে, "হোয়াই আই এম সো স্পেশাল ফর ইউ, কজ, আই এম নট সো বিউড়িফুল, ইউ নো" জবাবে রকি বলেছিল, "একচুয়েলি আই নিড এ ফ্রেশ হার্ট টু লক মাই হার্ট এন্ড ইউ হ্যাভ দ্যাট মাই সুইটহার্ট।" অথচ রকির উদ্দেশ্য ছিল রুমকিকে হাত করে মোনা অব্দি পৌঁছানো। মোনা এবং রুমকি দু'জন সমবয়সী। একই ফ্ল্যাটের বাসিন্দা। রকির পক্ষে মোনার মতো সুন্দরী মেয়েকে পটানো আদৌও কি সম্ভব? অন্যদিকে রুমকির বাবা শরীফ সাহেব নিজের মেয়ের সাথে ঘটে যাওয়া অন্যায় দেখে চোখের পলকে অতীতে ফিরে যান। তিনিও জঘন্য পাপ করেছিলেন একটা বয়সে। সেই পাপের ফল তার সন্তান কেন পাবে? নিজের পাপের প্রায়শ্চিত্ত না করলেও সন্তানের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার করতে তিনি বেছে নেন ভিন্ন পথ। কিন্তু আজকাল ঘুমের মধ্যে প্রায়ই কেউ একজন তাড়া করে বেড়ায় তাকে। মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়। বিচারের কাঠগড়ায় নিজেকে দাড় করিয়ে আবারও অস্বস্তিতে ভোগেন। কিন্তু কেন? সব প্রশ্নের উত্তর জানতে চাইলে পড়তে হবে "বিচার" গল্পটা।