

শ্রাবণের অবাধ্য আকাশ আজ সকাল থেকেই একটানা ঝুম বৃষ্টি নামিয়ে দিয়েছে। মাঝে মাঝে একটা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সেই সাথে হিম হিম একটা ঠাণ্ডা বাতাস। লিমা ঘুম থেকে উঠেছে সেই কাক ডাকা ভোরে। এ বাড়িতে সে বউ হয়ে আসার পর কাজের লোকদের বেতন বুঝিয়ে দিয়ে তাদেরকে বিদায় করে দেয়া হয়েছে। লিমার স্বামী মিলন বিদেশে থাকে। এ সংসারের সর্বময় কর্তী লিমার শাশুড়ি মা একজন ভীষণ বদমেজাজি মানুষ। বাবা মায়ের অমতে লিমা আর মিলনের পালিয়ে গিয়ে বিয়ে করাটা দু'পক্ষের কেউই মেনে নিতে পারেনি।