

জেমস্ বন্ড বর্তমানে মানুষের জীবন-মৃত্যুর সমস্যা নিয়ে চিন্তা করছেন। ইতিমধ্যে পরপর বড় দু'পেগ বুবোঁ তিনি গলাধঃকরণ করেছেন। মায়ামি এয়ারপোর্টে বহির্যাত্রীদের লাউঞ্জে চিন্তানি¦ত জেমস্ বন্ড অপেক্ষারত। জেমস্ বন্ড আসলে ব্রিটিশ গুপ্তচর বাহিনীর সঙ্গে যুক্ত। অতএব নরহত্যা করার সাংকেতিক লাইসেন্সও তাঁর আছে, সেটি হল ০০৭, বোঝা যায় সুদুর্লভ ‘ডাবল্ জিরো' প্রতীক ব্রিটিশ সংস্থার সঙ্গেই সংযুক্ত। কিন্তু নরহত্যা তাঁর পেশার অঙ্গ হলেও মন থেকে তিনি কোনও দিনই একে মানতে পারেননি। প্রয়োজনের তাগিদে কাজ-মিটিয়ে তিনি সম্পূর্ণভাবে ভুলে থাকতে চান বিষয়টিকে। এ নিয়ে অনুতাপ করা তাঁর সাজে না, তাই কর্তব্য হিসেবে মেনে নেওয়াই ভাল। না হলে বিবেকের তাড়না তাঁর পেশার এবং অবশ্যই আÍার কাছে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে।