

জুন মাসের আই-ঢাই করা গরমে ০০ বিভাগেরও কাজকর্ম না থাকায় ০০৭-কে অর্থাৎ জেমস্ বন্ডকেও অফিসের কাজকর্ম কয়েক সময় কাটাতে হয়। কিন্তু সে কাজে অল্প দিনের মধ্যেই জেমস্ বন্ড অতিষ্ট হয়ে ওঠে, তার কাজে মন বসে না, তখন সে পৃথিবীর সমস্ত প্রানে শান্তি বজায় থাকায় সৃষ্টিকর্তার উপর রেগে যায়। সেই সময় মিঃ গ-এর সেক্রেটারি মিস মানিপেনি ফোন করে জেমস্ বন্ডকে জানায়, মিঃ গ-তাকে ডাকছে। খেলনার পিস্তলের ভেতর রাখা সায়নাইড গ্যাস দিয়ে কি করে মানুষ খুন করা যায়, জেমস্ বন্ড তাই মনোযোগ দিয়ে পড়ছিল। ঠিক যেমন রং বেরোয় খেলনা পিস্তল দিয়ে, ঠিক তার বদলে গ্যাস বেরুলেই সঙ্গে সঙ্গে মানুষের মৃত্যু হয়।