

পাতালপুরীর মায়াবী এক জোড়া চোখ চওড়া কালো রবার গগল্স্-এর পেছনে শীতল চকমকির মতই ঝিকমিক করছিল। ঘণ্টায় সত্তর মাইল বেগে উড়ে চলেছে বি.এস.এ.এম. টোয়েন্টি মোটর সাইকেল, ধেয়ে চলেছে কক্ষচ্যুত উল্কার মত। প্রচ- বেগে ঝন্ঝন্ করে কাঁপছে যন্ত্রযানের ধাতব দেহ, র্থর্থ করে কাঁপছে আরোহীর দেহ, উত্তাল হয়ে উঠছে রক্ত, কিন্তু কাঁপন নেই, চঞ্চলতা নেই, উত্তেজনা নেই–শুধু ঐ দুটি প্রত্যঙ্গে দুটি হিমশীতল চোখ–যা পাথরের মত কঠিন আর চকমকির মতই অগ্নিগর্ভ।