

'বিয়ের আগে এমন অসভ্যতামি করতে আপনার বাধেনি শোভন সাহেব?' 'একটু আগে কিন্তু নির্লজ্জ বলছিলেন শাহজাদি। অবশ্য অসভ্যের খেতাবটা আগেই পেয়েছি তাই অসভ্যতামি বলুন আর নির্লজ্জতা বলুন দুটোই সঠিক। তবে পার্থক্য শুধু একটা জায়গাতে আর সে হলো আপনি। এই শোভন দুনিয়ার সব নারী ছেড়ে শুধু তার বউয়ের কাছেই চরম অসভ্য আর অতি নির্লজ্জ একজন পুরুষ হিসেবে গন্য হয়েছে।' 'আমি মোটেই আপনার বউ নই। মানে হইনি এখনো।' 'সেটাই আফসোস শাহজাদি। সবে পাসপোর্ট হাতে পেয়েছি। ভিসার প্রসেসিং চলছে। অই কাজটুকু হয়ে গেলে আমার বউ আপনি তার টিকিট কনফার্ম। আপনি এখন যেটাকে অসভ্যতামি, নির্লজ্জতা বলছেন পার্মানেন্টলি আমার নামে আপনাকে লিখিয়ে নেয়ার পর এইটুকু আপনার কাছে নিতান্তই দুধভাত মনে হবে। দেখুন বউ আপনি আমার আর আংটি পরালেন আমার বাবা। বউকে বউ হিসেবে মানতে নিজস্ব কিছু তো একটু ছাপ রাখার প্রয়োজন ছিল বলুন। আমি কিন্তু সীমা লঙ্ঘন করিনি শাহজাদি। ছাপ রেখে এসেছি শুধু, দাগ ফেলিনি।' হৃদস্পন্দন সামলে রাখা যেন মুশকিল। শোভনের কাছে অসহায়, হতবাক,নির্বাক শাহজাদি এবার উপাধি বদলে আলগা রাগ দেখিয়ে বললো, 'খুব অশ্লীল আপনি।' 'মিথ্যে। বিনা হাতের স্পর্শে ঠোঁট ছোঁয়ানোকে অশ্লীলতা বলে না। আপনি একটু বেশি ভেবে বেশি বেশি বলে ফেলছেন। তবে খেতাবটা মনে রাখবো। সুযোগে এটার সদ্ব্যবহার করেও পার্থক্যটা বুঝিয়ে দেয়া যাবে। রাজি?'
বইটা শেষ করার পরেও খুব সুন্দর একটি অনুভূতি বয়ে যাচ্ছিলো মন জুড়ে। ইশ্ বাস্তবতা টা যদি এমন হতো।অবশ্য শোভন এর মতো মানুষ কোথায় এই সমাজে ?? তবে সমাজে শাহজাদীদের অভাব নেই। খুব সাধারণ একটা প্লট এ ফুটে উঠেছে গল্প টা।আমাদের সমাজে বিবাহ উপযুক্ত পাত্রীকে সম্ভবত মানুষের তালিকায় রাখা হয় না।সেই সাথে যদি সামান্য থেকে সামান্য কোনো সমস্যা প্রকাশ পায় তাহলে তো কথায় নাই সেই মেয়ের বিয়ের স্বপ্ন এই জীবনে ঘুচলো! গল্পটাতে সেই চিরাচরিত রুপ থেকে ভিন্নতা এনেছে শোভন নামের চরিত্র টি।সত্যিই গল্পটা পড়ার মাঝে বেশ কয়েকবারই মনে হয়েছে যদি প্রতিটি পুরুষকে এই গল্প টা জাস্ট একবার করে পড়াইতে পারতাম!! শোভন শুধুমাত্র বুঝদারই নয় বরং দায়িত্বশীল এবং সে শুধুমাত্র তাঁর দায়িত্বই পালন করেনি বরং তাঁর স্ত্রী যেনো সম্মানের সাথে ভালো থাকে সেই বিষয়েও সে বদ্ধপরিকর।। নায়ক নায়িকার দেখা থেকে বিয়ে-ঘটনা/কাহিনির খুব একটা বিস্তার ঘটে নি তবে ধারাবাহিকতায় ছিলো সাবলীলতা। তবে শেষের দিকে সোনিয়ার নিজের ভুল বুঝতে পারাটা বেশ সিনেমাটিক লাগলেও সবমিলিয়ে অসাধারণ একটা গল্প!!
Read all reviews on the Boitoi app
অনেকদিন পর অনলাইনে গল্প পড়লাম 💕
বরাবরই এই লেখিকার গল্প আমার কাছে দারুন লাগে। ভালোবাসায় ভরপুর একটি গল্প যা হৃদয়ে ভালোলাগা সৃষ্টি করে। শোভনের দুষ্টু মিষ্টি ভালোবাসা সত্যি প্রতিটা মেয়ের স্বপ্ন। শেহজাদীর জন্য শোভন নামের প্রেমিক পুরুষটি একদম পারফেক্ট। ভালোবাসায় ভরপুর গল্পটি। যে পড়বে তারই মন আনন্দিত হয়ে যাবে। পরিশেষে বলতে চাই,লেখিকার জন্য অনেক অনেক শুভকামনা রইল💝💝💝
Apner FB te sob lekha gulu e amar pora, temon ei golpo ta porte khub khub vhalo legeche.Poysa usul hoise.Lekhika ke ekta prosno Sahjadi or ja ke apni utsorgo korechen, temon kew ki apnar real life e porichito ache?