

১৮০০ সালের তেসরা ডিসেম্বর। ইঞ্জিনিয়ার জেমস স্টার সকালে এক জরুরি কাজের তাগিদে বাড়ি থেকে বেরোবার প্রস্তুতি নিচ্ছেন। জেমস স্টার যখন কোর্টের শেষ বোতামটা লাগাতে ব্যস্ত ঠিক তখনই সদর দরজায় কড়া নাড়ার শব্দ হল। ব্যস্ত হয়ে দরজার শিটকিনি খুলতেই ডাক পিওন সুপ্রভাত জানিয়ে বাদামি রঙের একটা খাম তাঁর হাতে ধরিয়ে দিল। জেমস স্টার হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে সিলমোহরের দিকে একবার নজর ফিরিয়ে নিলেন। হ্যাঁ, সকালের ডাকেই চিঠিটা এসেছে। খামটার গায়ে স্পষ্টাক্ষরে লেখাÑ‘মি. জে. স্টাÑইঞ্জিনিয়ার (ত্রিশ, ক্যানন গেট, এডিনবরা) সমীপেষুÑ খামটার সামান্য অংশ ছিড়তেই জেমস স্টার দেখলেন, হালকা আকাশী রঙের এক চিলতে কাগজ ভেতর থেকে উঁকি দিচ্ছে।