
সে এক অন্য সময়ের কথা কবি তুলে এনেছেন এই বইয়ের প্রতিটি কবিতায়। যখন যৌবনের প্রাণবন্ত উচ্ছ্বাস, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলার স্বপ্ন নিয়ে জীবনের লম্বা ম্যারাথন শুরু। দেশ এক মহাসংকটের ভিতর দিয়ে প্রবাহমান। যখন এরশাদ শিকদার, বাংলা ভাই অত্যাচারের খরগ নিয়ে ছড়িয়ে পড়ছে দেশের প্রতিটি কোনায়। যখন স্বাধীন মাটিতে গর্জে উঠেছিল পিলখানা, তখনই কবির হৃদয়ে নাড়া দিয়েছিল এক গভীর বোধ। আর সেই বোধ থেকেই মনের অগোচরে নাড়া দিয়েছিল কবিতার বাণী। তারই ফলশ্রুতিতে নানান ঘাত-উপঘাত পেরিয়ে কবি আপনাদের সামনে তুলে এনেছেন ‘বিষণ্ন সময়ের অন্ধকারে’ বইয়ের প্রতিটি কবিতা। এই বইয়ে সংযুক্ত করা হয়েছে প্রায় দুই দশক ধরে লেখা কবির একাধিক কবিতা। প্রত্যেকটা কবিতার শব্দ মানুষের হৃদয়কে নাড়া দিয়ে যাবে। বারবার বিবেকের দংশনে হবে আহত। মোহাম্মদ অংকন কবি ও কথাসাহিত্যিক