

'দ্য ইডিস অফ মার্চ' বইটা পড়তে পড়তে জুলিয়াস সিজারকে নিয়ে লেখা একটি বাক্য আমাকে শিহরিত করেছিল। 'লোকে তোমাকে ঠিক যেভাবে জানে ও বিশ্বাস করে, শেষকালে তোমার ঠিক তেমনই হয়ে ওঠা ছাড়া গত্যন্তর নেই।' আমি জুলিয়াস সিজার-এর নিজের লেখায় বা সুয়েতোনিয়াস থেকে কারকোপিনাস পর্যন্ত ওঁর জীবনীকারদের কোনও রচনায় এই ধরনের কোনও বাক্য আজ পর্যন্ত দেখিনি কোথাও। কিন্তু লাইনটার প্রতিটি শব্দ আমার কাছে অতীব প্রয়োজনীয় মনে হয়েছিল। এর নিয়তিবাধ্যতা, পরের কয়েকটি মাস আমার জীবনের প্রতিটি বাঁকে ও মুহূর্তে আরোপিত হয়েছিল অমোঘ সত্যের মতো। এই স্মৃতিকথা লিখে ফেলবার তাগিদ থৈরি হয়েছিল আমার মধ্যে আর সাহস জন্মেছিল কোনওরকম হীনম্মন্যতায় না ভূগে, একেবারে শুরুতেই দেলগাদিনাকে ভালোবাসবার ঘটনাবলি পাঠকের কাছে পৌঁছে দিতে।